প্রথমবারের মতো সিরাজগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সম্মেলন। প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাযায়, আগামী ২৪ সেপ্টেম্বর ২০২১ইং রোজ শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি’র সিরাজগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব-কবির-বিন আনোয়ার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক : ড. ফারুক আহাম্মদ, সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ বদরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সিরাজগঞ্জ সদর উপজেলা শাখা সভাপতি উদয় কুমার পাল। উক্ত সম্মেলন সফল করতে ও প্রধান শিক্ষকদের দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন, বকেয়া টাইমস্কেল ও উচ্চতর গ্রেড প্রদান, নিয়োগবিধি সংশোধন করে শতভাগ পদোন্নতি প্রদান, চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পূর্ণাঙ্গ প্রধান শিক্ষক হিসাবে পদোন্নতি ও স্কেল প্রদান। বাস্তবায়ন করতে সম্মেলনে সিরাজগঞ্জের সকল প্রধান শিক্ষকদের উপস্থিত হওয়ার জন্য আহব্বান করেন সম্মেলন প্রস্তুত কমিটির প্রধান আশিষ কুমার ঘোষ।









