, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আগৈলঝাড়ায় গৈলা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত




আগৈলঝাড়ায় গৈলা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০২০, ২২:৩৯ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশাল-১ গৌরনদী ও আগৈলঝাড়া আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী মর্যদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, আবুল হাসানাত আব্দুল্লাহ’র দ্রুত সুস্থ্যতা ও আশু রোগ মুক্তি কামনায় আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজার ব্যবসায়ী ও পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে রোববার সন্ধ্যায় গৈলা বাজারে গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ফারুক সরদার, আওয়ামীলীগ নেতা শাজাহান তালুকদার, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান হালিম, আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী জাকির হোসেন মানিক মোল্লা, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, ইয়াকুক আলী শিল্পী মোল্লা, শাহাবুদ্দিন মোল্লা, সেলিম সরদার, বাদল সরদার, সরকারী শহীদ আঃ রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সৌরভ মোল্লাসহ গৈলা বাজারের ব্যবসায়ীবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৈলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হেদায়েত উল্লাহ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET