, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হাতে গৃহবধূর শ্লীলতাহানী কুপিয়ে আহত দুইজন। গ্রেফতার চার জন




আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হাতে গৃহবধূর শ্লীলতাহানী কুপিয়ে আহত দুইজন। গ্রেফতার চার জন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০১৮, ১৮:৩৭ | 971 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় জায়গা জমির পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে গৃহবধূ শ্লীলতাহানীর শিকার হয়েছে। এসময় কুপিয়ে আহত করা হয়েছে দুই জনকে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন এজাহারের বরাত দিয়ে জানান, জমিজমার পূর্ব বিরোধের জের ধরে উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামে সোমবার দুপুরে কবিতা বাড়ৈর সাথে একই বাড়ির কনক বাড়ৈর বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার জের ধরে ওই দিন সন্ধ্যায় শচীন বাড়ৈর ছেলে সজল বাড়ৈ, সুমন বাড়ৈ, ওই বাড়িতে বেড়াতে আসা নলছিঠি থানার মশকুনি গ্রামের অনীল হালদারের ছেলে আশীষ হালদার ও তার ভাই শুভাশীষ হালদার, একই বাড়ির কনক বাড়ৈ, শচীন বাড়ৈ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে আহত করে মনমথ ও খোকনকে। এ সময় কবিতা বাড়ৈর শ্লীলতাহানীও ঘটায় তারা। প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত জখম মনমথ ও খোকন বাড়ৈকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য মনমথকে বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়েছে। আহত খোকন বাড়ৈ ও মনমথর ভাই রমনী বাড়ৈ বাদী হয়ে থানায় চয় জনের বিরুদ্ধে মামলা করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামাল হোসেন মামলার এজাহারভুক্ত আসামী সুমন বাড়ৈ (৩০), আশীষ হালদার (২২), সুভাশীষ হালদার (১৮) ও সজল বাড়ৈ (২৫)কে সোমবার রাতেই গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET