, , ,

শিরোনামঃ-




আটোয়ারী প্রেসক্লাবের সভাপতিকে সংবর্ধনা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২২, ১৮:৪০ | 855 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ গোল্ড মেডেল অর্জন করায় পঞ্চগড়ের আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকারকে প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার(২ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সহ-সভাপতি মো: আনিসুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকির সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী মো: জাকিউল আলম, ডাঃ সইফুজ্জামান বিপ্লব। আরো বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: ইউসুফ আলী , সাধারন সম্পাদক মো: জাহেরুল ইসলাম , আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মনোজ রায় হিরু, যুগ্ন সাধারন সম্পাদক রাব্বু হক প্রধান, সাংবাদিক নজরুল ইসলাম দুলাল ও আবু সাঈদ প্রমূখ। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে এটি নবীনদের জন্য দৃষ্টান্ত ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। উল্লেখ, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি অতি সম্প্রতি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল-২০২১ ও সনদ পাওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে তিনি অনুভূতি ব্যক্ত করে বলেন- ন্যায় নিষ্ঠার সঙ্গে দীর্ঘ ৩০ বছরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতিস্বরুপ এ পদক প্রাপ্তি আরো দায়িত্বশীল হতে অনুপ্রেরনা জোগাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET