, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • আটোয়ারীতে একই পরিবারের ৫ জনকে ঘুমের ওষুধ খাইয়ে চুরির




আটোয়ারীতে একই পরিবারের ৫ জনকে ঘুমের ওষুধ খাইয়ে চুরির

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ০৩ ২০১৯, ১৮:০৩ | 983 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়(আটোয়ারী)প্রতিনিধি:পঞ্চগড়ে আটোয়ারীতে ভাত কিংবা পানির সাথে এক পরিবারের সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে চুরির অভিযোগ পাওয়া গেছে। ওই পরিবারের পাঁচ সদস্যকে অচেতন অবস্থায় আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। তারা হলেন, আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া এলাকার স্কুল শিক্ষক একেএম সোহেল রানা (৩২), স্ত্রী নাজমা আক্তার (২৩), মেয়ে সামিয়া আক্তার (২), বাবা খলিলুর রহমান (৭০) ও মা খাইরুন নাহার (৬৫)। এদের মধ্যে খাইরুন নাহারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন একটি সংঘবন্ধ চোরচক্র খাবার কিংবা পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ওই বাড়িতে চুরি করেছে। এর আগেও আটোয়ারীতে একইভাবে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, ঠাকুরগাঁও রহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আটোয়ারী উপজেলা তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া এলাকার একেএম সোহেল রানার পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতে খাবার পর ঘুমিয়ে পড়েন। সকালে অনেক বেলা হয়ে অঘোরে তারা ঘুমোচ্ছিলেন। প্রতিবেশিরা এসে দেখেন সবাই ঘুমের ঘোরে অচেতন অবস্থায় রয়েছেন। দুএকজন আবোল তাবোল বকছেন। এই অবস্থা দেখে সবাইকে উদ্ধার করে তারা আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অসুস্থ্যদের মধ্যে একেএম সোহেল রানা, তার স্ত্রী নাজমা আক্তার, মেয়ে সামিয়া আক্তার ও বাবা খলিলুর রহমানের অবস্থা স্থিতিশীল। হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে সোহেলের মা খাইরুন নাহারের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সোহেল রানার চাচা আব্দুল আলিম বলেন, সকালে যখন আমরা সোহেলের বাড়িতে যাই দেখি সবাই অঘোরে ঘুমোচ্ছে। ঘুমের জন্য কেও উঠতেও পারছে না। শিশুসহ সবারই একই অবস্থা। পরে ধারণা করলাম কেও হয়তো তাদের ঘুমের ওষুধ খাইয়েছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করি এবং পুলিশকে জানাই। রাতে স্বর্ণালঙ্কারসহ নগদ এক লাখ টাকা খোয়া গেছে। এ বিষয়ে আমরা থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি।
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হুমায়ুন কবির বলেন, হাসপাতালে ভর্তি পাঁচজনের মধ্যে চারজনের অবস্থা স্থিতিশীল একজন নারীর অবস্থা আশঙ্কাজনক তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আমরা মনে করছি কোন ভাবে তাদের ঘুমের ওষুধ জাতীয় কিছু খাওয়ানো হয়েছে। এই ধরণের রোগীরা পুরোপুরি সুস্থ্য হতে তিন থেকে ৭ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
আটোয়ারী থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয় একটি সংঘবন্ধ চোরচক্র ঘুমের ওষুধ খাইয়ে এভাবে চুরি করে আসছে। আমরা এই চোরচক্রকে শনাক্ত করে ফেলেছি। এর আগেও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

মোঃ নাজমুল হক
পঞ্চগড় আটোয়ারী প্রতিনিধি
01723174361

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET