, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে কোভিড-১৯ টিকা গ্রহন সংক্রান্ত জনসচেতনতামুলক র‌্যালি ও আলোচনা সভা




আটোয়ারীতে কোভিড-১৯ টিকা গ্রহন সংক্রান্ত জনসচেতনতামুলক র‌্যালি ও আলোচনা সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২১, ১৫:৩৯ | 880 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কোভিড-১৯ মোকাবেলায় আমি টিকা নিয়েছি, সুস্থ আছি। কোভিড-১৯ প্রতিরোধে আপনিও টিকা নিন, সুস্থ থাকুন।” স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সোমবার(১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে স্বাস্থ্য বিধি মেনে ব্যানার সহ জনসচেতনতামুলক একটি র‌্যালি বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া। উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় স্লোগানের উপর এবং কোভিড-১৯ টিকা গ্রহন ও উদ্বুদ্ধকরনে আমাদের করণীয় সম্পর্কে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন,অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান । আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়। র‌্যালি ও আলোচনা সভায় অন্যদের মধ্যে ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন হতে আনসার ও ভিডিপি’র দলনেতা সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET