, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে কোভিড-১৯ মোকাবেলায় এমকেপি’র উপজেলা পর্যায়ে কর্মশালা




আটোয়ারীতে কোভিড-১৯ মোকাবেলায় এমকেপি’র উপজেলা পর্যায়ে কর্মশালা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১১ ২০২১, ১৬:৩৪ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে কোভিড-১৯ মোকাবেলায় সমস্যা চিহ্নিতকরণ ও চাহিদা নিরুপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “ইনসিওরিং পিপলস অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অফ কোভিড-১৯ সিচুয়েশন ইন নর্দান বাংলাদেশ” প্রকল্পের আওতায় বৃহস্পতিবার(১০ মার্চ) আটোয়ারী উপজেলা পরিষদ হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এবং প্রধান অতিথি হিসেবে পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। কর্মশালা ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে উপস্থাপন করেন মানব কল্যান পরিষদ-ঠাকুরগাঁও এর “ইনসিওরিং পিপলস অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অফ কোভিড-১৯ সিচুয়েশন ইন নর্দান বাংলাদেশ” প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ ইয়াসিন আলী। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সভায় উপজেলা পর্যায়ের কোভিড-১৯ মোকাবেলায় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং তা সমাধানে বিভিন্ন সুপারিশমালা উত্থাপিত হয়। কর্মশালায় আরোও উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদ আটোয়ারী প্রসপেক্ট প্রকল্পের এলাকা সমন্বয়কারী মঞ্জুরুল তারিক, কোভিড-১৯ প্রকল্পের প্রজেক্ট অফিসার রহমত আলী, মানব কল্যাণ পরিষদ, আটোয়ারীর সহকারী প্রজেক্ট অফিসার, আসমা আক্তার, শিরিনা ইয়াসমীন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET