২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে জাতীয় কৃমি সপ্তাহ উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০১৮, ১৮:৩৩ | 761 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ১ অক্টোবর সোমবার উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট সেবনের মাধ্যমে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: হুমায়ুন কবির। তিনি আরো বলেন, ১ অক্টোবর হতে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত ৫ বছর থেকে ১৬ বছর বয়সী বালক-বালিকাদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে। ক্রমান্বয়ে সপ্তাহের মধ্যে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিটি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে এ ট্যাবলেট খাওয়ানো হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, এম.টি ( ইপিআই) ইদ্রিশ আলী, স্বাস্থ্য পরিদর্শক মোশারফ হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক দুলাল চন্দ্র রায়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET