, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২১ ২০১৯, ২০:৪৬ | 984 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মহিলা সংস্থা পরিচালিত “ তথ্য আপা”-প্রকল্প (পর্যায়-২) এর উঠান বৈঠক পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রুমি আক্তার। অন্যদের মধ্যে প্রকল্পের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা সহকারী কর্মকর্তা রওশন আরা রতœা, উপজেলা পরিসংখ্যান সহকারী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ন সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বাল্য বিবাহ, নারী নির্যাতন, যৌতুক সহ গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET