, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে হোম কোয়ারেন্টাইনে ৭৯ জন, এলাকাবাসী আতঙ্কে!




আটোয়ারীতে হোম কোয়ারেন্টাইনে ৭৯ জন, এলাকাবাসী আতঙ্কে!

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ১৯:৪৪ | 787 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্বব্যাপি মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমন (কোভিড-১৯) সম্পর্কে জনগনকে সামাজিক দুরত্ব বজায় রাখতে ও সচেতনতা করে ঘরে ফেরাতে কঠোর অবস্থান নিয়েছেন আটোয়ারী থানা পুলিশ। তারা হাট বাজার সহ বিভিন্ন মোড়ে মোড়ে টহল অব্যাহত রেখেছেন। ইতোমধ্যে নারায়নগঞ্জ সহ ঢাকার বিভিন্ন এলাকা হতে বিচ্ছিন্নভাবে শত শত লোকজন আটোয়ারীতে প্রবেশ করেছে। এরা সবাই আটোয়ারীর বাসিন্দা এবং ঢাকার বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরী সহ বিভিন্ন কোম্পানীর কর্মী। যখন করোনার ঝড়ে তোলপাড় সারা বিশ্ব, ঠিক তখনি গার্মেন্টস শ্রমিক সহ কোম্পনীর লোকজন ঢাকা থেকে বাড়িতে আসায় আটোয়ারীবাসী আতঙ্কগ্রস্ত। আটোয়ারী থানা পুলিশের তথ্যমতে শনিবার (১১ এপ্রিল) ৭৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরা সবাই নারায়নগঞ্জ সহ ঢাকার বিভিন্ন এলাকা থেকে এসেছে। এরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। ঢাকায় গার্মেন্টস সহ বিভিন্ন কোম্পানীতে কাজ করতো। পুলিশ আরো জানায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তির সংখ্যা আরো বাড়তে পারে। অপরদিকে উপজেলা স্বাস্থ্য ও প.প. অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীর জানান, শনিবার ( ১১ এপ্রিল) করোনা ভাইরাস সংক্রমন ( কোভিড-১৯) সন্দেহভাজন ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ১২ এপ্রিল নমুনা আইইডিসিআর রংপুরে পাঠানো হবে। ইতিপুর্বে ৫জনের নমুনা পাঠানো নমুনার রিপোর্ট নেগেটিভ এসছে। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কারণে হাসপাতালে রোগী কম আসছিল। এখন আবারো ইনডোর ও আউট ডোরে পুর্বের ন্যায় অন্যান্য রোগী আসা শুরু হয়েছে। এদিকে উপজেলা প্রশাসন থেকে কঠিন নির্দেশনা জারী করা হয়েছে। করোনা ভাইরাস ঠেকাতে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে প্রশাসনের বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা নিরলস কাজ করে যাচ্ছেন। বাহির থেকে আসা লোকজনদের দেখে আতঙ্ক না হয়ে উভয়কে সতর্ক থাকতে পরামর্শ দেয়া হচ্ছে। হোম কোয়ারেন্টাইন না মানলে জেল জরিমানার ঘোষনাও দিয়েছেন উপজেলা প্রশাসন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET