, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে ৫ গাঁজা সেবীর কারাদন্ড

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২০, ১৮:২১ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে পাঁচ গাঁজা সেবীর কারাদন্ডাদেশ হয়েছে। জানাগেছে, ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার ফকিরগঞ্জ বাজার সংলগ্ন রব্বানী মার্কেট এলাকায় সাদ্দামের দোকানের পূর্ব পার্শ্বে গাঁজা সেবন করার সময় আটোয়ারী থানা পুলিশের একটি চৌকশ দল হাতে নাতে আটক করে। আটককৃতদের তাৎক্ষনিক মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারার বিধান মতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১) (গ) / (২) (ঘ) ধারা লঙ্ঘনের দায়ে প্রত্যোককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। আটককৃত গাঁজা সেবীরা হলো উপজেলার বলরামপুর গ্রামের রাজেন্দ্রনাথ বর্মনের পুত্র দিলিপ বর্মন (২২), ত্রিশুলিয়া গ্রামের নরেশ চন্দ্রের পুত্র সুমন চন্দ্র (১৯), চামেশ্বরী গ্রামের বিমল চন্দ্র বর্মনের পুত্র পবিত্র চন্দ্র বর্মন(১৯), ছোটদাপ গ্রামের রজব আলীর পুত্র তারিফ হোসেন (২১) এবং দক্ষিণ সুখ্যাতি গ্রামের জসিম উদ্দীনের পুত্র সোহাগ আলী (২০)। গাঁজা সেবীদের কাছে পাওয়া গাঁজা রাতেই উপজেলা পরিষদ চত্বরে সবার সম্মুখে আগুন জ্বালিয়ে ভূষ্মিভূত করা হয়।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET