২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আনোয়ারায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় শিশু দিবস উদযাপিত।




আনোয়ারায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় শিশু দিবস উদযাপিত।

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৮ ২০১৮, ০৯:৫০ | 787 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এইচ এম এনামুল হক নাবিদ::
স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন  জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ শনিবার (১৭ মার্চ) আনোয়ারা উপজেলা প্রশাসন আয়োজন করেছে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
আজকের দিনে আমরা পেয়েছি মহান এক নেতা  যার বলিষ্ঠ নেতৃত্ব পথ হারা বাঙ্গালি জাতিকে দিয়েছে স্বাধীন ভুখন্ড। পরাধীনতার শিকলে আবদ্ধ জাতির মাঝে আজকের দিনে বাংলার ঘর আলোকিত করে এসেছে বাঙ্গালি জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার দেশ প্রেম, রাজনৈতিক প্রজ্ঞা, জুলুমবাজদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম বাংলার প্রতিটি ঘর আলোকিত করেছে।তিনি শিশুদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
বাংলার প্রতিটি শিশু যেন বঙ্গবন্ধুর আদর্শের অনুপ্রাণিত  হয়ে অন্যায় অসত্য এবং স্বাধীনতা বিরোধী অপসাংস্বকৃতির বিরুদ্ধে হুঁশিয়ার থাকার আহ্বান জানান।
অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার গৌতম বাড়ৈ’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভূমি কমিশনার আব্দুল মুবিন,আনোয়ারা থানার নির্বাহী অফিসার দুলাল মাহমুদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেনসহ সরকারি রাজনৈতিক ও মুক্তিযোদ্ধারা।
এর আগে উপজেলা চত্বর থেকে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। পরে কেক খেটে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন আনুষ্টানিকভাবে পালিত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET