, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার




আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ২৮ ২০২০, ১১:৫৫ | 797 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পুলিশ সুপার গোপালগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম(বার) এর নেতৃত্বে গোপালগঞ্জ থানার এসআই মিজান, এএসআই সাইদুল, শরীফুল, সবুজ, কং তানভীর ও সার্কেল অফিসের এসআই এনামুল ও কং শরীফ এর অংশগ্রহনে বাগেরহাট, বরিশাল ও ভোলা জেলায় অভিযান পরিচালনা করে একটি প্লাটিনাম মোটরসাইকেলসহ ৩ জন আন্তঃজেলা চোর ১) লিটন শেখ(৩৪), পিতাঃ সামসু শেখ, সাং খাদ্দার, থানা+জেলাঃ বাগেরহাট, ২) হারুন মোল্লা(২৫) পিতাঃ ফখরুদ্দিন মোল্লা, সাং করপাড়া এবং ৩) মিজান মোল্লা(৪৯) পিতাঃ জলিল মোল্লা, সাং উলপুর উভয় থানা+জেলা গোপালগঞ্জকে গ্রেফতারপূর্বক ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করা হয়।

উল্লেখ্য, উক্ত চোরচক্র( পিরোজপুর ও ভোলার কয়েকজন পলাতকসহ যাদের পরিচয় তদন্তের স্বার্থে গোপন রাখা হলো ) বিভিন্ন সময় গোপালগঞ্জ হতে ১৭ টি মোটরসাইকেলসহ বিভিন্ন জেলা হতে আরো শতাধিক মোটরসাইকেল চুরি করে বাগেরহাট ও ভোলা জেলায় বিক্রি করে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত চোরদের প্রত্যেকের বিরোদ্ধে একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। উক্ত চোরচক্রের বাকী চোরদের অবিলম্বে গ্রেফতারসহ চোরাই মোটরসাইকেল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET