, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তাহের সাইক্লিং ক্লাবের ২১শে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত




আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তাহের সাইক্লিং ক্লাবের ২১শে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০২৩, ০০:৪৩ | 800 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘সুস্থ দেহে সুন্দর মন’ এই স্লোগানকে সামনে রেখে আহমদীয়া মুসলিম জামাতের যুব সংগঠন ‘মজলিস খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশের উদ্যোগে তাহের সাইক্লিং ক্লাবের ২১শে সাইকেল র‌্যালী সফলতার সাথে অনুষ্ঠিত হয়।
চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রী বেশে বাঙালিকে সর্বদা চলার প্রেরণা জোগায় একুশ। শোক বিহ্বলতা, বেদনা আর আত্মত্যাগের অহংকারে উদ্বেলিত হওয়ার মাস এই ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি,  তাই এই র‌্যালীর নাম রাখা হয়েছে ২১শে সাইকেল র‌্যালী।
 ১৭ই ফেব্রুয়ারি, তাহের সাইকেল ক্লাব এর আয়োজনে ২১শে সাইকেল র‍্যালীটি সকাল ৬:৩০ মিনিটে ঢাকার বকশী বাজারস্থ আহমদীয়া মুসলিম জামাতের কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স হতে দোয়ার মাধ্যমে হাতিরঝিলের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। পুরো হাতিরঝিল চক্কর শেষে সংক্ষিপ্ত এক  আলোচনা ও নাস্তার মাধ্যমে র‌্যালীর সমাপ্ত হয়। এতে উপস্থিত ছিলেন মোহতরম ন্যাশনাল আমীর সাহেবের সম্মানিত প্রতিনিধি নায়েব ন্যাশনাল আমীর জনাব শাহান শাহ আজাদ জুম্মন, তাহের সাইক্লিং ক্লাবের আহ্বায়ক জনাব ফাহিম মিয়াজি, জনাব সাইদুর রহমান এবং জনাব মাহাবুবুর রহমানসহ অন্যান্য প্রতিনিধিগণ।
এ সময় তারা মহান বীর ভাষাসৈনিক ও শহীদদেরকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন এবং বলেন-বাহান্নর সেই সোনাঝরা রোদ্দুরে রক্তস্নাত মোদের গরব মোদের আশাকে যথাযথ প্রকাশে একুশ চিরদিনই আমাদের শানিত চেতনা। একুশ আমাদের বাঁচতে শেখায়, লড়াই করে অধিকার আদায় করতে শেখায়। একুশ বাঙালি জাতির গর্ব ও অহংকার। ভাষাসংগ্রামের রক্তস্নাত সেই বিস্ফোরণ শুধু বাঙালির মায়ের ভাষাকেই শৃঙ্খলমুক্ত করেনি; বাঙালির স্বাধিকার, স্বাধীনতা, সব ধরনের বৈষম্য দূর করার সংগ্রাম ও অনুপ্রেরণার উৎস।
তারা আরো বলেন- এই তাহের সাইক্লিং ক্লাবের  একটি বড়  উদ্দেশ্যের সারাংস হচ্ছে সুস্থ দেহে সুন্দর মন। আহমদীয়া মুসলিম জামাতের বর্তমান খলিফা বিভিন্ন অনুষ্ঠানে আহমদীদেরকে স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে বলেছেন। যারা শিশু-কিশোর তাদেরকে বলেছেন তারা যেন ভিডিও গেমস না খেলে এমন খেলা খেলে যেটিতে দৈহিক গঠন বৃদ্ধি পায়। যুবকদের উদ্দেশ্যে বলেছেন তারা যেন সাইকেল চালায়। তাই আমরা এই সাইক্লিং ক্লাবের অধিনে বিভিন্ন সময় র‌্যালীর আয়োজন করে থাকি। সবার মাঝে সাইকেল চালানোর চর্চা সৃষ্টি হবে-এটাই আমাদের প্রত্যাশা। ৫৮ জন সাইকিলিষ্ট এই র‌্যালিতে অংশগ্রহণ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET