, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • আমেরিকার নিউইয়র্কের হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত  বাংলাদেশী রেজোয়ান ইন্তেকাল




আমেরিকার নিউইয়র্কের হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত  বাংলাদেশী রেজোয়ান ইন্তেকাল

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২০, ১৯:৩৪ | 896 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় চাঁদপুরের আরো ১জনের মৃত্যু হয়েছে। তার নাম মো. জিয়াউল আহ্ছান (জিয়া)। বয়স প্রায় ৫০ বছর। এসএসসি-‘৮৫ ব্যাচের এই কৃতি ছাত্র নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। সেখানে পুলিশে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হন তিনি। ২ এপ্রিল থেকে টানা ২৫ দিন করোনার সাথে যুদ্ধ করে ২৬ এপ্রিল রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান তিনি।
চাঁদপুর শহরের হাজী মহসিন রোডে তাদের বাসা। বাসার নাম বাগ-এ-আহ্ছান। তার বাবা ভাষা সৈনিক মরহুম অ্যাডভোকেট এ.এফ.এম ফজলুল হক। তিনি তার বাবা-মায়ের ৫ম সন্তান ছিলেন। তারা ৬ ভাই ও ৫ বোন।
জিয়াউল আহছান চাঁদপুরের গনি মডেল হাই স্কুল থেকে ১৯৮৫ সালে এসএসসি পাশ করেন। ১৯৮৭ সালে চাদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন ১৯৯২ সালে। এর পরপরই ঢাকার সাভারে বিকেএসপিতে অধ্যাপনায় যোগ দেন।
তিনি ১৯৯৭ সালে ডিভি লটারী পেয়ে স্বপরিবারে আমেরিকা পাড়ি দেন। আমেরিকাতে যাওয়ার পরপরই তিনি সরকারি চাকুরিতে (পুলিশে) যোগ দেন। প্রথমে লসঅ্যাঞ্জেলসে পোস্টিং হলেও ২ বছর পর নিউওয়ার্কে পোস্টিং হয়। তার এক ছেলে এক মেয়ে। বড় ছেলে ইন্টারে পড়ে এবং মেয়ে প্রাইমারি এডুকেশনে। ছেলে ও মেয়ে আমেরিকাতেই জন্মসূত্রে সিটিজেন।
মরহুমের ফুফতো ভাই তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ)’র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক লায়ন ফারুক আহমেদ (তিতাস) এর মাধ্যমে এসব তথ্য জানা গেছে। আত্নীয় স্বজনের পক্ষে থেকে তার ফুফাতো ভাই লায়ন ফরারুক আহমেদ (তিতাস) মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া চেয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET