, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • আর লাঞ্ছনা নয় জাতির বিবেক সাংবাদিক’রা কি পাবে তার প্রাপ্য




আর লাঞ্ছনা নয় জাতির বিবেক সাংবাদিক’রা কি পাবে তার প্রাপ্য

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : মে ১৮ ২০২০, ১৯:৩০ | 1040 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঐক্যের সাথে প্রতিহত করতে হবে। এখনি সময় সত্যকে সত্য বলার। যারা এই দেশকে নিয়ে লুটপাট করে তারা কোন দলের হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সত্যের পক্ষে। এবং সত্য বলার এবং লিখার পক্ষে সহযোগিতা করবে। যারা প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে সাংবাদিকদের বঞ্চিত করছে। সঠিক সাংবাদিকতাকে সাধুবাদ জানিয়ে। সাংবাদিকদের পাশে থাকবে জননেত্রী শেখ হাসিনা। তিনি জানেন সত্যের পথে আমরা। তাই এই জাতির বিবেক কে বিবেচনা করে যথাযথ প্রাপ্য দিবেন। সাংবাদিক নীতিমালা চাকরির সুরক্ষা,বেতন কাঠামো, সরকারিভাবে ব্যবস্থা করে। আমরা শত্রু না,আমরা আপনার পক্ষে। আমরা সত্যের পক্ষে সঠিক সাংবাদিকতা করার জন্য। সঠিক পদক্ষেপ আপনার হস্তক্ষেপ প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী। এবং সাংবাদিকদের যারা ষড়যন্ত্র করার চেষ্টা করে সঠিক খবর প্রচারে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। এবং সাংবাদিকদের সকল বাধা পেরিয়ে একতা থাকতে হবে। যারা সাংবাদিকতার নামে প্রতারণা করেন ও হলুদ সাংবাদিকতা করে তারা সতর্ক হয়ে যান। সাংবাদিকতাকে খেলনার পাত্র বানাবেন না হাস্যকর করবেন না। তাহলে আপনাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এবং সরকার এই ধরনের কাজে লিপ্ত যারা তাদেরকে চিহ্নিতকরে আইনের আওতায় আনবে। সরকারের কাছে এবং দেশের মানুষের কাছে যারা সাংবাদিকতার ভাবমূর্তি নষ্ট করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এই আশা ব্যক্ত করি। পরিশেষে বলতে চাই সাংবাদিকতার পেশায় এসেছি অনেকেই আশা নিয়ে। কিন্তু যারা এই মিথ্যে মায়ায় জড়িয়ে গেছি। তাদের আজ মানবেতর জীবন কাটছে। কেউ দেখার নাই না সরকার না প্রতিষ্ঠান এর মালিকপক্ষের। দিনের পর দিন বেতন ছাড়া চলছে। হাতেগোনা কয়েকটি কোম্পানি অল্প কিছু সাংবাদিক ছাড়া বেশিরভাগ সাংবাদিকরা বেতন পায় না। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি। যেই কোম্পানি সাংবাদিকদের বেতন দিতে পারে না। তাদের কে যেন অনুমোদন দেওয়া না হয়। আর যারা অনুমোদিত কিন্তু মাঠ পর্যায় পর্যন্ত বেতন দিতে পারে না। তাদের উপর কঠোর আইন প্রয়োগ করা হউক। করোনার কারণে আজ পুরো বিশ্ব আতঙ্কিত থমকে আছে। কিন্তু মৃত্যুর ভয় না করে। সাংবাদিকরা সংবাদ প্রচার করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক সাংবাদিক আক্রান্ত হয়েছে ও মৃত্যু হয়েছে। আমাদেরকে এখন পর্যন্ত কোনো প্রণোদনা ঘোষণা দেওয়া হয়নি, সরকারের পক্ষ থেকে। অন্যান্য খাতের মতো জরুরী হলেও গণমাধ্যম কর্মীদের হতাশা ছাড়া কিছুই পায়নি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও বিনীত অনুরোধ অবিলম্বে সাংবাদিকদের আশা নয় ভালোবেসে,তাদের পাশে দাড়িয়ে তাদের স্থায়ী সুযোগ-সুবিধার ব্যবস্থা করার নির্দেশ দিবেন।

লেখক – তালুকদার রাসেল, মিডিয়াকর্মী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET