, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আলোচিত শিল্পী মেম্বারকে রক্ষায় তৃতীয় দফা পুনঃতদন্তের শেষ প্রতিবেদন তিন দিবস পরে !




আলোচিত শিল্পী মেম্বারকে রক্ষায় তৃতীয় দফা পুনঃতদন্তের শেষ প্রতিবেদন তিন দিবস পরে !

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২০, ২১:৪৭ | 1038 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অভিযোগের তদন্তে শতভাগ সত্যতা পাওয়ার পরও আবার পুনঃতদন্তের আবেদন আজ (২৩ জানুয়ারি) তৃতীয় দফা শেষ হয়েছে । প্রতিবেদন তিন দিবস পরে দেওয়া হবে বলে জানান তদন্ত কর্মকর্তা বিষ্ণু প্রিয় সাহা।

তৃতীয় দফা তদন্তে আজ কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের আলোচিত শিল্পী মেম্বরের বিরুদ্ধে বয়স্ক, বিধবা, পুঙ্গ, মাতৃকালিন ভাতা, ভিজিএফ, চালের কার্ড, নলকুপ প্রদান, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেয়ার নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শত শত মানুষের কাছে থেকে কৌশলে মোটা অংকের নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগকারী ভুক্তভোগী ৩২জনের মধ্যে ২২ জন স্ব শরীরে উপস্থিত হয়ে মহিলা মেম্বর শিল্পী খাতুনের বিরুদ্ধে লিখিত বক্তব্য দেন। তদন্ত কর্মকর্তা হিসাবে ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা বিষ্ণু প্রিয় সাহা ও শহর সমাজ সেবা অফিসার আসাফ উদ দৌলা।

তদন্তে শতভাগ সত্যতা পাওয়ার পর আবারও পুণ:তদন্তের আবেদন করেছেন সেই শিল্পী মেম্বর। বটতৈলের শিল্পী মেম্বারের বিরুদ্ধে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বিষ্ণু প্রিয় সাহা। এ ছাড়া তদন্ত শতভাগ ন্যায় সংগত হবে। তিন দিন পরে লিখিত প্রতিবেদন প্রকাশ করা হবে। তদন্ত কর্মকর্তা বিষ্ণু প্রিয় সাহা সংবাদ কর্মীদের সহায়তা চান তদন্ত সম্পন্ন করতে সকাল এগারোটায় শুরু হয়ে দুপুর সাড়ে তিনটায় শেষ হয়।৩২ অভিযোগকারিনীর মধ্যে ২২ জন উপস্থিত ছিলেন বাকী দশ জন ছিলেন অনুপস্থিত।

আজ তদন্ত কমিটি ৮ জন সাফাই সাক্ষীর বক্তব্য নিয়েছে। শিল্পী মেম্বরের সামনেই তদন্ত কমিটি র কাছে বক্তব্য রাখেন অভিযোগ কারীনিরা। অভিযুক্ত শিল্পী মেম্বর অভিযোগ কারী তিন জনকে চেনেন না বলে অস্বীকার করে। তবে জসিম নামের একজন কসাই মাতালের সাফাই সাক্ষী দেয়াকে কেন্দ্র করে এলাকায় নতুন করে সমালোচনা শুরু হয়েছে।

বার বার তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও কেন কি কারনে কর্তৃপক্ষ এই মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন না এ নিয়ে ইউনিয়ন বাসীর মধ্যে নানা সমালোচনা চলছে। এদিকে সচেতন মহলের কেউ কেউ বলছেন তদন্তে আর কতবার সত্যতা পাওয়া গেলে দুর্নীতিবাজ শিল্পী মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ?

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET