, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কার্যক্রম সরকারের একটি মহতি উদ্যোগ-বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান




ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কার্যক্রম সরকারের একটি মহতি উদ্যোগ-বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২১, ১৬:১৮ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারাদেশের ন্যায় সিলেটের গোলাপগঞ্জে শেষ হয়েছে করোনা প্রতিরোধে গণ টিকাদান কর্মসূচি। গোলাপগঞ্জে শনিবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাঁড়া পড়ে। দেখা যায় ১১টি টিকাদান কেন্দ্রের বাইরে টিকা গ্রহণে আগ্রহী মানুষেরা সারি বেঁধে দাঁড়াচ্ছেন। গণটিকা কার্যক্রম যেন উপজেলার বিভিন্ন বয়সের মানুষের মধ্যে অনেকটা ভোটের আমেজ বিরাজ করছিল ্র। প্রায় সব বয়সের মানুষই ভিড় করেছিলেন টিকা নিতে, নিয়েছেনও।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ৬ হাজার ২’শ ২৭ জনকে টিকা প্রদান করা হয়েছে।

এ দিন সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের উত্তরভাগ আলিয়া মাদ্রাসা টিকাকেন্দ্র এবং গোলাপগঞ্জ পৌরসভার ২নং রণকেলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র পৃথকভাবে পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, ডি আই জি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনূর রশীদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পারিবার কল্যাণ কর্মকর্তা ডা. সুদর্শন সেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শাহীনুর ইসলাম শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন।

টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান বলেন, ‘করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কার্যক্রম সরকারের একটি মহতি উদ্যোগ। গ্রামের সাধারণ মানুষ বিনামূল্যে এই করোনার টিকা পেয়ে খুবই খুশি ও আনন্দিত।

টিকাদান কেন্দ্র পরিদর্শনের সময় সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, গণটিকা কার্যক্রম যেন মানুষের মধ্যে উৎসবের আমেজ নিয়ে এসেছে। সাধারণ মানুষের আগ্রহ দেখে ভালো লাগলো। কোভিড মুক্ত বাংলাদেশ দেখার প্রত্যাশায় রইলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET