, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • ইকোপার্ক ও পতেঙ্গা সমুদ্র সৈকতে ছাগলনাইয়া প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন




ইকোপার্ক ও পতেঙ্গা সমুদ্র সৈকতে ছাগলনাইয়া প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২০, ২০:২৫ | 1380 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে ফেনীর ছাগলনাইয়া প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ২০২০। শুক্রবার (৩১ জানুয়ারী) সকাল ৮ টায় ছাগলনাইয়া পৌর শহরের শুন্য রেখা থেকে প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণের গাড়ী বহর রওয়ানা করে।

এ আনন্দ ভ্রমণের নির্ধারিত ভ্রমণ সুচি অনুযারী বহরটি প্রথম পর্বে মিরসরাই উপজেলার সীতাকুণ্ড ইকোপার্কে অবস্থান করে। বেলা সাড়ে ১২ টা পর্যন্ত প্রেস ক্লাবের সকল সদস্য ইকোপার্কের দর্শনীয় স্থান সমুহে অবস্থান করে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করেন। পরে সাংবাদিক বৃন্দ পবিত্র জুমআর নামায আদায় করেন বারো আউলিয়া জামে মসজিদে। এ কে খাঁন কুটুম বাড়ী রেস্টুরেন্টে ছাগলনাইয়ার সাংবাদিক বৃন্দ দুপুরের খাবার সম্পন্ন করেন।

পড়ন্ত বিকেলে সাংবাদিক বৃন্দ বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে পৌছান। আসরের নামায শেষে বিকেল সাড়ে ৪ টার সময় সমুদ্র সৈকতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণের আহবায়ক কমিটি। এসময় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনিষ্ঠান পর্বটি সম্পন্ন হয়। মাগরিবের নামায পড়ে সন্ধ্যায় সাংবাদিক বৃন্দ পতেঙ্গা সমুদ্র সৈকতে রাতের সৌন্দর্য উপভোগ করেন। এশারের নামাজ আদায় করে সাংবাদিক বৃন্দ চট্টগ্রাম থেকে ছাগলনাইয়ার উদ্দেশ্যে রওয়ানা করেন।

ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোস্তফা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী’র সঞ্চালনায় আনন্দ ভ্রমণের শুভ উদ্বোধন করেন  আনন্দ ২০২০ এর আহবায়ক প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল। দিনব্যাপী এ আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সহ সভাপতি মোঃ শাহ আলম, সহ সাধারণ সম্পাদক এম নিজাম উদ্দিন মজুমদার সজিব, অর্থ সম্পাদক এম দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক কাজী নুরুল আলম নিলু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ সোহেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভুইয়া, সদস্য শাহ মোঃ জিয়াউল হক রুবেল, মোঃ কফিল উদ্দিন মজুমদার, মাজহারুল ইসলাম ভুইয়া, মোঃ রফিক উদ্দিন, কাজী মহিব উল্লাহ সহ অতিথি সফর সঙ্গী তাশাবিল ইসলাম নীলিম।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET