, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ইতিহাস ঐতিহ্য ও গৌরবে ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর শতবর্ষ পালনে উদযাপন কমিটির নানা প্রস্তুতি ॥




ইতিহাস ঐতিহ্য ও গৌরবে ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর শতবর্ষ পালনে উদযাপন কমিটির নানা প্রস্তুতি ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২২, ০০:২২ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়টি ইতিহাস ঐতিহ্য ও গৌরবে ১০০ বছল অতিক্রম করায়, বিদ্যালয়টির শতবর্ষ উদযাপন করতে নানা প্রস্তুতি গ্রহন করেছে উদযাপন কমিটি। আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান।
শনিবার সকাল ১০ টায় বিদ্যালয় সভাকক্ষে সংবাদ সম্মেলন করে বিদ্যালয়টির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের নানা প্রস্তুতির অগ্রগতি শতবর্ষ উদযাপনের কর্মসূচি ঘোষনা করেন বিদ্যালয়টির শতবর্ষ উদযাপন প্রচার উপ-কমিটি।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়টির শতবর্ষ উদযাপনের নানা প্রস্তুতির অগ্রগতি ও কর্মসূচির বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন শতবর্ষ উদযাপন প্রচার উপ-কমিটির আহবায়ক এসএম আব্দুল্যাহ নুরুজ্জামান জামান। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপনর কেন্দ্রিয় কমিটির সদস্য সচিব পৌর মেয়র মাহমুদ আলম লিটন, গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, শতবর্ষ উদযাপন প্রচার উপ-কমিটির সদস্য সচিব অমিতাভ সরকার প্রমুখ।
লিখিত বক্তব্যে প্রচার উপ-কমিটির আহবায়ক এসএম আব্দুল্যা নুরুজ্জামান জামান জানায় ফুলবাড়ী গোলাম মোস্তাফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়টি ১৯২০সালে মাদরাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়, এর কয়েক বছরের মাথায় তৎকালিন সরকারী মঞ্জুরীর সময় এটি ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয় হিসেবে সরকারী মঞ্জুরী লাভ করে। এরপর থেকে এই বিদ্যালয়টি এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে।
২০২০ সালে বিদ্যালয়টি শতবর্ষ অতিক্রম করলেও, বৈশিক দুর্যোগ অতিমারী করোনার কারনে সে সময় শতবর্ষের অনুষ্ঠান করা সম্ভব হয়নি। যেকারণে চলতি ২০২২ সনের আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দু’দিন ব্যাপী শতবর্ষের অনুষ্ঠান করার প্রস্তুতি গ্রহন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মিলন মেলায় পরিনত হবে, ফুলবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন।
সংবাদ সম্মেলনে জানানো হয, শতবর্ষ উদযাপন উপলক্ষে ইতোমধ্যে শুরু হয়েছে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিবন্ধনের কাজ। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই নিবন্ধন, এ সময়ের মধ্যে নিবন্ধন করার জন্য বিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আহবান জানানো হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET