, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ইবির দা’ওয়াহ বিভাগের নতুন সভাপতি অধ্যাপক অলী উল্ল্যাহ




ইবির দা’ওয়াহ বিভাগের নতুন সভাপতি অধ্যাপক অলী উল্ল্যাহ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ০৮ ২০২১, ১৬:০২ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন বিভাগের জৈষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্ল্যাহ।
সোমবার (০৮ মার্চ) নিজ বিভাগে সভাপতির কক্ষে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি। এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুঃ আতাউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে, বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের ০৭ মার্চ মেয়াদ শেষ হয়। উক্ত বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মােহাম্মদ অলী উল্যাহ-কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশােধিত ১০ (১) ধারা মােতাবেক ০৮/০৩/২০২১ তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হলাে।
সোমবার দায়িত্ব গ্রহণ শেষে অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্ল্যাহ বলেন, “আমি এমন একটি বিভাগের সভাপতির দায়িত্ব নিলাম যেটি এই বিশ্ববিদ্যালয়ের মিশন ও ভিশন। সেই মিশন ও ভিশনকে লালন করে এই বিভাগ। সেই হিসেবে আমি মনে করি যে, আমার উপর অনেক বড় দায়িত্ব বর্তায়।
তিনি আরও বলেন, আশা করছি এই বিভাগকে আন্তর্জাতিক বিশ্বে পরিচিত করানো এবং এই বিভাগকে তার মিশন ও ভিশনে পৌচ্ছানোর লক্ষ্যে আমি ও আমার সহকর্মীবৃন্দ এবং শিক্ষার্থীদের কে নিয়ে শিক্ষা ও গবেষণা কাজের অগ্রগতি কে আরও তরান্বিত করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করবো।”
প্রসঙ্গত, অধ্যাপক অলী উল্যাহ এর আগে দুইবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং লালন শাহ হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET