, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজেন্ট ব্যাংকিং শিকদারহাট শাখার শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম




ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজেন্ট ব্যাংকিং শিকদারহাট শাখার শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ১০ ২০২০, ২২:৫২ | 859 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং সিকদারহাট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার দিনাজপুর শহরের সিকদার হাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিকদার হাট শাখার এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দিনাজপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ মোছাদ্দেক হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, ৬নং আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিকদারহাট শাখার এজেন্ট ব্যাংকিং এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এস,এম মশিউর রহমান। এসময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, গ্রাহকবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজন উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET