, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের ঠাঁই নেই।পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম




ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের ঠাঁই নেই।পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ০৫ ২০২২, ১৯:৪৪ | 792 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শাহাদাত হোসেন আনোয়ার, মতলব চাঁদপুর প্রতিনিধি – পরিকল্পনা প্রতিমন্ত্রী, একুশে পদকপ্রাপ্ত, বরেন্য অর্থনীতিবিদ, অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের ঠাঁই নেই।কারন ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। তিনি বলেন সরকার শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ দিয়েছে। মাদ্রাসা শিক্ষা কে যুগোপযোগী করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
           ২ জানুয়ারি বিকেলে মতলব উত্তর উপজেলার বড় ঝিনাইয়া হাজী শাহজাহান মিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায়
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও গাজী শরিফুল হাসান, সহকারী পুলিশ সুপার ( এএসপি মতলব সার্কেল) ইয়াসির আরাফাত  মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড মহসিন মিয়া মানিক,ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET