, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঈশ্বরদীতে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জে এস কে এফ) পাবনা জেলা শাখার কার্যলয় উদ্বোভন




ঈশ্বরদীতে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জে এস কে এফ) পাবনা জেলা শাখার কার্যলয় উদ্বোভন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৮ ২০২০, ১৬:৪৪ | 925 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন(জেএসকেএফ) পাবনা জেলা শাখার অস্থায়ী কার্যলয়ের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারী) অস্থায়ী কার্যালয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাহাউদ্দিন ফারুকী (বিপিএম, পিপিএম)।

এসময় তিনি  জঙ্গিবাদ, মাদক,  সন্ত্রাস, দূর্নীতি, বাল্যবিবাহ সহ সকল অনৈতিক কার্যক্রম ও অপরাধের বিরুদ্ধে  কলম সৈনিকদের তথ্য নির্ভর সত্য প্রকাশে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানান।অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন(জেএসকেএফ) পাবনা জেলা শাখার সভাপতি সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক জংসনের সম্পাদক এসএম রাজা, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল, মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন মিঠু।

জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন(জেএসকেএফ) পাবনা জেলা শাখার অস্থায়ী কারা্লয়ের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির  দিচ্ছেন সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস।শুভেচ্ছা বক্তব্য দেন (জেএসকেএফ) পাবনা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক ইয়াছিন শেখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পাকশি হাইওয়ে অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, ঈশ্বরদী ট্রাফিক সার্জেন্ট আহসান হোসেন,  এ এস আই (ট্রাফিক) নাজমুল হোসেন, ওভার গ্রিন সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মাহবুব আলম, দাশুড়িয়া মদিনাতুল উলুম আলীস মাদ্রাসার অধ্যক্ষ ঈমামুদ্দিন নুরী, বিশিষ্ট ব্যাবসায়ী ওহিদুল ইসলাম, আক্তারুল ইসলাম, ডাক্তার কামাল হোসেন, জেএসকেএফ পাবনা শাখার  সাংগঠনিক সম্পাদক রিমন হোসেন, আইন বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন,  সমাজ কল্যাণ সম্পাদক শিশির মাহমুদ, দপ্তর সম্পাদক হাসান ইসলাম,মোমিনুল ইসলাম সাংবাদিক,সাংবাদিক শামীম উদ্দীন, তুষার হোসেন প্রমূখ।পরে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে ও জেএসকেএফ এর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET