, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • উখিয়ায় করোনায় কর্মহীন, হতদরিদ্র পরিবারে নগদ অর্থসহায়তা ও খাদ্য সামগ্রী দিলেন আবছার ট্রেডার্স




উখিয়ায় করোনায় কর্মহীন, হতদরিদ্র পরিবারে নগদ অর্থসহায়তা ও খাদ্য সামগ্রী দিলেন আবছার ট্রেডার্স

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২০, ১৩:২৭ | 873 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।
করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে পবিত্র রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছেন উখিয়ার স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান “আবছার ট্রেডার্স”র স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যসায়ী ও সমাজ সেবক মোঃ নুরুল আবছার। মঙ্গলবার সকালে তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৫,৬,৭ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার ৩২০ পরিবারকে নগদ ১ হাজার টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আবছার ট্রেডার্স”র স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যসায়ী ও সমাজ সেবক মোঃ নুরুল আবছার জানান,সারাবিশ্ব ব্যাপী করোনাভাইরাসের কারণে জেলা প্রশাসক কক্সবাজারকে লকডাউন ঘোষণা করার ফলে উখিয়ায় শ্রমজীবি মানুষ গুলো আজ কর্মহীন হয়ে পড়ায় তাদের পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে।তাই হতদরিদ্র পরিবারের মাঝে রমজান উপলক্ষ্যে কিছু টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করেছি।তিনি আরো বলেন,অসহায়, হতদরিদ্র,কর্মহীন,প্রতিবন্ধী,পরিবারের মাঝে কিছু দিতে পেরে আজ আমি নিজেই খুশি।আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন,তাই গরীব অসহায় মানুষের পাশে থাকা আমার কর্তব্য বলে আমি মনে করি।
খাদ্যসামগ্রী ও নগদ টাকা পাওয়া কর্মহীন হয়ে পড়া নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন জানান,এই কান্তিলগ্নে মেসার্স আবছার ট্রের্ডাস এর মালিক নুরুল আবছার আমাদের মাঝে টাকা ও খাদ্যসামগ্রী দিয়েছে তা দিয়ে অনেক দিন বউ বাচ্চা নিয়ে দিন চলে যাবে।আল্লাহ তাকে অনেকদিন বাঁচিয়ে রাখুক।
এ সময় উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকও  রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সরওয়ার আলম শাহীন ও কায়সার হামিদ মানিক উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET