, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঋণের টাকা দিতে না পারায় আশা এনজিও’র মামলায় করোনা ক্রান্তিকালে গ্রেফতার এক অসহায় নারী




ঋণের টাকা দিতে না পারায় আশা এনজিও’র মামলায় করোনা ক্রান্তিকালে গ্রেফতার এক অসহায় নারী

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২০, ১৭:১০ | 858 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দারিদ্রতার কারণে আশা এনজিও হতে ঋণ নিয়ে প্রায় অর্ধেক টাকা পরিশোধ করার পর স্বামীর অসুস্থতা ও পারিবারিক টানাপোড়েনে বাকি টাকা পরিশোধ করতে না পারায় নির্দিষ্ট সময়ের মাত্র ৩ মাস অতিবাহিত হতে না হতেই দিনাজপুরের বিরামপুরে আশা এনজিও’র দায়ের করা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হলে এক অসহায় নারীকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করেছে বিরামপুর থানা পুলিশ।
মামলা ও এনজিও সূত্রে জানা গেছে, বিরামপুর পৌর এলাকার কৃষ্টচাঁদপুর মহল্লার মিঃ রহমানের স্ত্রী মাছুরা বেগম (৪২) আশা এনজিও’র বিরামপুর ব্রাঞ্চ হতে ২০১৮ সালের ২৭শে সেপ্টেম্বর ৭০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন এবং সুদসহ ঋণের টাকার কিস্তি আকারে প্রদান করতে থাকেন। এভাবে প্রায় অর্ধেক টাকা পরিশোধ করার পর তার স্বামী অসুস্থ হয়ে পড়লে স্বামীর চিকিৎসা ও পারিবারিক টানাপোড়েনে তিনি বাকি কিস্তিগুলো দিতে পারেননি। এক পর্যায়ে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে তার ঋণ পরিশোধের এক বছরের সময়সীমা শেষ হয়ে যায়। ঋণ পরিশোধের মেয়াদকাল শেষ হওয়া পর্যন্ত ঋণ গ্রহীতার ৩৬ হাজার ৯ শত ৭৩ টাকা খেলাপি পড়ে। কিন্তু মেয়াদ শেষের মাত্র তিন মাস যেতে না যেতেই সেই এনজিও কর্তৃপক্ষ চলতি বছরের ১৬ জানুয়ারি ঋণ গ্রহীতা মাছুরা বেগমের নামে আদালতে মামলা দায়ের করে। মামলা নং-১২৩সি/২০২০। এরই প্রেক্ষিতে চলমান করোনা পরিস্থিতির মধ্যেই ঋণ গ্রহীতা মাছুরা বেগমের নামে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হয় এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিরামপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।
এ বিষয়ে আশা’র বিরামপুর ব্রাঞ্চ অফিসের ম্যানেজার মশফিকুর রহমান  ও রিজিওনাল ম্যানেজার আনিসুর রহমান জানান, ঋণ গ্রহীতার নামে কিভাবে গ্রেফতারি পরোয়ানা জারি হল এই বিষয়ে তারা কিছুই জানেন না। তবে সে সময় নিয়মানুযায়ী আইন সম্মতভাবেই মামলাটি করা হয়েছিল বলে তারা জানান।
অন্যদিকে সরকার যখন নারীদের উন্নয়নে বদ্ধপরিকর, সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠায় সরকার নানাভাবে কাজ করে যাচ্ছে এমন সময়ে আশা এনজিও’র এ ধরনের অমানবিক কার্যকলাপে বিস্মিত সুশীল সমাজের নাগরিকগণ। তারা বলছেন, যাদের দ্বারা সামান্য ঋণের দায়ে একজন অসহায় নারীকে মামলার জালে ফেলে তার উপর মানসিক নির্যাতন চালানো হয়, তাদের দ্বারা সামাজিকভাবে নারীদের উন্নয়ন কখনোই সম্ভব নয়। বিষয়টিকে হাস্যকর আখ্যা দিয়ে সামাজিকভাবে এই আশা এনজিও’র দ্বারা কিভাবে একটি এলাকার বা নারীদের উন্নয়ন সম্ভব এমন প্রশ্নও তুলেছেন সুশীল সমাজের অনেকেই। এ বিষয়টি খতিয়ে দেখার জন্য তারা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET