২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০২০, ০২:০২ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার মার্যায় প্রতিষ্ঠা করতে বাঙালির বিরল আত্মত্যাগ ও অমর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

 

এরপর শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মন্ত্রিপরিষদের সদস্য এবং দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

এরপর জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্পিকারের পর পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এরপর সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, তিন বাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শক শ্রদ্ধা নিবেদন করেন।

 

শহীদদের প্রতি শ্রদ্ধা জানান হুইলচেয়ারে করে আসা যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। এরপর পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কূটনীতিক, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশে থাকা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা।

 

চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয় জাতীয় পার্টির পক্ষ থেকে। উপাচার্যের নেতৃত্বে ভাষায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার।

 

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর স্মৃতির মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। ফুলেল শ্রদ্ধার্ঘ্যে ভরে ওঠে শহীদ মিনার। শ্রদ্ধা আর ভালোবাসার অর্ঘ্যে স্মরণ করা হয় ভাষা শহীদদের।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET