, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • এমপি শাওনের ব্যক্তিগত খরচে চিকিৎসা নেয়া মাতৃহীন সেই করোনা কিশোরী সুস্থ্য হয়ে ফিরেছেন বাড়ীতে




এমপি শাওনের ব্যক্তিগত খরচে চিকিৎসা নেয়া মাতৃহীন সেই করোনা কিশোরী সুস্থ্য হয়ে ফিরেছেন বাড়ীতে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ১১ ২০২০, ১৮:৩০ | 806 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভোলার তজুমদ্দিনে স্বজনদের পেলে যাওয়া মাতৃহীন সেই করোনা ভাইরাস আক্রান্ত কিশোরী সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরে এসেছেন। ওই কিশোরীর করোনা সনাক্ত হওয়ার পর জন্মদাতা বাবাসহ স্বজনরা তার পাশে থাকতে অস্বীকৃতি জানালে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এ্যাম্বুলেন্স ভাড়া করে চিকিৎসার যাবতীয় খরচের দায়িত্বভার গ্রহন করেন। দীর্ঘ দশ দিন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিসা নেয়ার পর সুস্থ্য হয়ে মঙ্গলবার বাড়ী ফিরে আসেন ওই করোনা কিশোরী।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মোঃ কবির সোহেল জানান, চাঁদপুর ইউনিয়নের কাজিকান্দি গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে শিরিনা আক্তার (১৯) করোনা পজিটিভ ধরা পড়লে পিতা-ভাইসহ স্বজনরা তাকে গ্রহন করতে অস্বীকৃতি জানায়। খবর পেয়ে ভোলা-৩ তজুমদ্দিন-লালমোহন আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ব্যক্তিগত ভাবে ওই কিশোরীর সকল ব্যয়ভার গ্রহন করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত চিকিসা নেয়ার পর সুস্থ্য হয়ে ফিরে আসলে তার পিতা ও ভাইদের কাছে মঙ্গলবার বাড়ী পৌছে দেয়া হয়। পিতা মোস্তাফিজুর রহমান বলেন, আমরা করোনার ভয় ও আতংকে মেয়ের পাশে থাকতে পারিনি। এমপি নুরুন্নবী চৌধুরী শাওন আমার মেয়েকে ব্যক্তিগত ভাবে চিকিৎসার ব্যবস্থা করে মানবতার দৃস্টান্ত স্থাপন করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET