, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কঠোর লকডাউনে গাইবান্ধায় জেলা প্রশাসনের পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়




কঠোর লকডাউনে গাইবান্ধায় জেলা প্রশাসনের পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৭ ২০২১, ০০:০৯ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশজুড়ে মহামারী করোনাভাইরাস মোকাবেলার অংশ হিসেবে কঠোর লকডাউন সরকারি বিধি-নিষেধ সমূহ স্বাস্থবিধি মেনে চলার নির্দেশনা কার্যকরসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলাসহ সকল উপজেলা প্রশাসনের উদ্যোগে জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।
সোববার (২৫ জুলাই) দিনভর ঈদ পরবর্তী চলমান কঠোর লকডাউনের চতুর্থদিন গাইবান্ধা সদরসহ জেলার সকল উপজেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটগণ পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে ৭০ মামলায় ৪১ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
এসব ভ্রাম্যমান আদালত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। সার্বজনীন জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET