১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • কন্টিনার থেকে উদ্ধার অজগরটি শ্রীপুরে সাফারি পার্কে




কন্টিনার থেকে উদ্ধার অজগরটি শ্রীপুরে সাফারি পার্কে

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২০ ২০২১, ১৯:৫৯ | 1187 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের টঙ্গী এলাকায় আনোয়ার ইস্পাতের কন্টেইনারে পাওয়া অজগর সাপটি আনা হয়েছে শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। রোববার দুপুরে এটিকে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান
সাফারি পার্কের কোয়ারিন্টিনে কিছুদিন রেখে এর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম কুমার মল্লিক।

তিনি আরোও জানান, এটি কলম্বিয়া থেকে এসেছে। আনোয়ার ইস্পাত কারখানার জন্য আমদানি করা কাঁচা মালের ভেতর ছিল এটি। কন্টেইনারটি তিন মাস আগে কলম্বিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে জাহাজে করে রওয়ানা দেয়। গত শনিবার কন্টেইনারটি টঙ্গী এসে পৌছায়। মালামাল খালাশের সময় কর্মীরা এর ভেতর সাপটি দেখতে পেয়ে কারখানা কর্তৃপক্ষকে জানায়। পরে কারখানার ব্যবস্থাপক(প্রশাসন)মিজানুর রহমান বিষয়টি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটে জানান। এর পর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এস এম জহির আকন সাপাটি উদ্ধার করতে নির্দেশনা দেন। রোববার সাপটি উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে আসেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, আমাদের এখানে সাপাটি দেওয়া হয়েছে। এটি কিছুদিন কোয়ারিন্টিনে থাকবে। পরে এ বিষয়ে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই সাপগুলো খুব ভয়ঙ্কর প্রজাতির ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET