, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • করোনা প্রতিরোধে ধর্মপাশায় বিভিন্ন কাঁচা বাজার খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে




করোনা প্রতিরোধে ধর্মপাশায় বিভিন্ন কাঁচা বাজার খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২০, ২২:০৬ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সুনামগঞ্জের ধর্মপাশার বিভিন্ন স্থানে অবস্থিত কাঁচা বাজার পার্শ্ববর্তী খোলা মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। ধর্মপাশা সদরের কাঁচা বাজারের কার্যক্রম জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সোমবার সকাল থেকে বসবে। এছাড়াও বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে, গাছতলা বাজারের পেছনে খোলা মাঠে স্থানীয় কাঁচা বাজারের হাট বসবে। ওইসব বাজার সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত চালু থাকবে। এছাড়াও মধ্যনগর কাঁচা বাজার অন্যত্র স্থানান্তরের জন্য বাজার সংশ্লিষ্টদের প্রশাসনের পক্ষ থেকে রোববার চিঠি দেওয়া হয়েছে। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তালেব বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সামাজিক দূরত্ব বজায়ে রেখে নিজ দায়িত্বে উপজেলা প্রশাসনের নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনা করার জন্য বলা হয়েছে। এর ব্যতিক্রম হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET