২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • করোনা ভাইরাস মোকাবেলায় ফুলবাড়ীতে নাগরিক সেবা দিতে প্রস্তুত পৌরসভা




করোনা ভাইরাস মোকাবেলায় ফুলবাড়ীতে নাগরিক সেবা দিতে প্রস্তুত পৌরসভা

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৪ ২০২০, ১৬:৪১ | 762 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস(কোভিড-১৯)” মোকাবেলায় জনসচেতনতার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডের নাগরিকদের সচেতনতামূলক লিফলেটসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন পৌর মেয়র মুরতুজা সরকার মানিক।

গতকাল ২৪(মার্চ) মঙ্গলবার পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে জীবাণু নাশক স্প্রে,হাত পরিষ্কারের জন্য বেসিন,মার্কস বিতরণসহ সচেতনামূলক এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।

মেয়র মানিক বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে ৯টি ওয়ার্ডের নাগরিকদের বাড়ি বাড়ি সচেতনতামূলক লিফলেট বিতরণ,৯টি ওয়ার্ডে জীবাণু নাশক স্প্রে,১২টি গুরুত্বপূর্ণ স্থানে হাত পরিষ্কারের জন্য বেসিন ও তিন হাজার মার্কস বিতরনের ব্যবস্থা নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

সেই সাথে বাড়ি-ঘর ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে পৌর নাগরিকদের সব ধরনের সেবা দিতে ফুলবাড়ী পৌরসভা কাজ করবে।

এসময় উপস্থিত ছিলেন,পৌর প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,পৌর প্যানেল মেয়র মামুনুর রশীদ চৌধুরী,কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ,গোলাফ্ফর হোসেন,সৈয়দ আবু ফরহাদ বাবু,মোতাহার হোসেন প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET