, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী দেশবাসীকে সাহসী করেছেন –নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী




করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী দেশবাসীকে সাহসী করেছেন –নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ১৮ ২০২১, ১৭:৪৩ | 916 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় দেশের মানুষকে সাহসী করে তুলেছেন।

আজ রোববার দিনাজপুরের বিরলে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মহামারী করোনার মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশগুলোর প্রবৃদ্ধি যখন কমে যাচ্ছে, সেখানে ‘জীবন ও জীবিকা’ তত্ত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথিবীর অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ যেখানে করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছেন, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশকে নয়; সারা বিশ্বকে সাহসী করে তুলেছেন।

খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, প্রথম দফায় ৩০টি দেশ করোনার টিকা পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ একটি। এ টিকা পাওয়া ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিশ্বাস্য সাফল্য। তখন ইউরোপের অনেক দেশ টিকা পায় নাই। ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় আমাদের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। এখন চারদিক থেকে টিকা আসা শুরু হয়েছে। আবার গণহারে টিকা দেয়া শুরু হচ্ছে। মহামারীর মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের বড় বড় মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলছে। বাংলাদেশের এ এগিয়ে যাওয়া নিন্দুকেরা সহ্য করতে পারছেনা। যারা মানুষ হত্যা করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একাত্তরেও এ ধরনের ষড়যন্ত্র হয়েছিল। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল মোকাদ্দেস।
প্রতিমন্ত্রী পরে বিরল উপজেলার গড়–রগ্রাম, শিবপুর বোর্ডহাট, হালজায় লক্ষ্মীতলা, বেতুড়া ও নলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এবং উপজেলা নির্বাহী অফিসারদের বাসভবন ও শারিরীক নিরাপত্তায় আনসার সদস্যদের আবাসন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম অরুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET