, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • “কাছের মানুষ কাজের মানুষ হয়ে পৌরবাসীর পাশে থাকতে চাই” রবিন




“কাছের মানুষ কাজের মানুষ হয়ে পৌরবাসীর পাশে থাকতে চাই” রবিন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ১৪ ২০২০, ২২:৩৬ | 965 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে গাজীপুরের শ্রীপুর পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এ মাসের যে কোন দিন হতে পারে তফসিল ঘোষণা । পৌর নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে মানুষের মনের মাঝে ঠাঁই করে নিয়েছেন ক্লিন ইমেজের তরুণ মেয়র প্রার্থী গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন। উচ্চশিক্ষিত মেধাবী পরিছন্ন এই ছাত্রনেতা রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শ্রীপুর পৌরসভাকে একটি আধুনিক সমৃদ্ধ পৌরসভা উপহার দিতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

 

রবিন ছাত্রজীবন থেকে ছাত্রলীগের পতাকাতলে নিজেকে যুক্ত রাখেন। ২০০৮ সালে তিনি রাজনীতির দরজা উম্মোচন করেন। বিএনপি-জামাতের ডাকা হরতাল অবরোধে রাজপথে সক্রিয় ছিলেন এবং রয়েছেন। ২০১৩ সালে জেলা শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। ২০১১ সাল থেকে স্থানীয়ভাবে শ্রীপুর উপজেলা শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন। ২০০৮ এর পর থেকে সকল সংসদীয় নির্বাচনে ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়ে নৌকা প্রতীকের পক্ষে জোরালো অবস্থানে থেকে কাঙ্খিত সফলতা নিশ্চিতে নিজেকে নিয়োজিত রাখেন। কোনো লোভ, ব্যাক্তি স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ তাকে বাংলাদেশ আওয়ামীলীগের মূল স্রোত থেকে বিচ্যুত করতে পারেনি। জাতীয় নির্বাচন ছাড়াও আঞ্চলিক সকল নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর সপক্ষে সকল কর্মকান্ডে নিজেকে সদা সক্রিয় রাখেন। তারই ফল স্বরুপ ২০১৫ সালে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

রবিন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর নিজেকে বিলিয়ে দিয়েছেন জনসেবায়। গরীব ও অসহায় ক্ষুধার্তকে দিয়েছেন খাবার, শিক্ষার্থীকে দিয়েছেন শিক্ষা উপকরণ,বস্ত্রহীনকে দিয়েছেন বস্ত্র, অসুস্থ রোগীকে করেছেন চিকিৎসার ব্যবস্থা।”ফ্রেন্ডস ফর সোসাইটি” নামে একটি সামাজিক ও শিক্ষাবান্ধব সংগঠনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সেবা ছাড়াও মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছেন। করোনায় পাশে রয়েছেন কর্মবঞ্চিত মানুষের করেছেন তাদের খাবারের ব্যবস্থা। এ সময় কুইক রেসপন্স টীম গঠন করে শ্রীপুর পৌরবাসীর জন্য বিনামুল্যে অ্যাম্ব্যুলেন্স, অসুস্থ ব্যাক্তিদের বাড়িতে ওষুধ পৌঁছে দেয়া, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বিনামূল্যে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে সাড়া জাগিয়েছেন। নিজে করোনায় আক্রান্ত হয়েও সার্বক্ষণিক পাশে ছিলেন তাদের। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে কাজ করে যাচ্ছেন মানুষের জন্য । জয় করেছেন শ্রীপুর পৌরবাসীর মন। তুমুল জনপ্রিয় এই ছাত্রনেতা প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানসমূহে বিনামূল্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া রাস্তা ঘাটের উন্নয়নসহ নানা উন্নয়নমূলক কাজে সর্বোচ্চ শ্রম প্রদান অব্যাহত রাখার অঙ্গীকার রয়েছে।

 

মেয়র প্রার্থী জাহিদুল আলম রবিন বলেন, শ্রীপুর পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করতে সম্ভাব্য সকল প্রকার কাজ করতে অঙ্গীকারবদ্ধ। মুখের বড় বড় বুলিতে নয়, কাজের ভেতর দিয়ে পরিকল্পিত উন্নয়নের সময় এসেছে, সকলে এক যোগে কাজ করে আমরা আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাব। আপনাদের কাছের মানুষ কাজের মানুষ হয়ে পাশে থাকতে চাই । আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্যের সঠিক ব্যবহারে বিদ্যুৎ ও সার তৈরীর পরিকল্পনা, সকল রাস্তা সর্বসময়ের জন্য চলাচল উপযোগী করে গড়ে তোলা, প্রতিটি ওয়ার্ডে বিনোদনের ব্যবস্থা রাখা, মশা নিধন, শব্দ ও বায়ু দূষণ প্রতিরোধ করাসহ পৌরবাসীদের সাথে নিয়ে সকল উন্নয়ন মূলক কাজ করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনীত করলে এবং জনগণের পবিত্র ভোটে আমি নির্বাচিত হলে শ্রীপুর পৌরসভাকে কথায় নয়, কাজের মাধ্যমে একটি আধুনিক পৌরসভা হিসেবে পৌরবাসীকে উপহার দিব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET