, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাজিপুর উপজেলার উন্নায়ন দেখার মত- প্রকৌশলী তানভীর শাকিল জয়




কাজিপুর উপজেলার উন্নায়ন দেখার মত- প্রকৌশলী তানভীর শাকিল জয়

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৭ ২০২২, ১৮:১৬ | 921 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার উন্নায়ন দেখার মত বলে জানিয়েছেন প্রকৌশলী তানভীর শাকিল জয়। বুধবার (১৬ ফ্রেরুয়ারী ২০২২) সদর উপজেলার ৬নং ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে একথা বলেন। এসময় ছোনগাছা গুপ্তভিটা মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সম্মেলনে আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় তিনি বক্তব্যে বলেন, জনগণের উন্নয়নে জননেত্রী দেশরতœ শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত বিশ্বের তালিকায় নিয়ে গেছেন। প্রায়প্রতিটি ইউনিয়নের রাস্তা কালভার্ট সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেছেন। আমার প্রয়াত পিতা মোহাম্মদ নাসিম সাহেবের স্মৃতিচারণ করে তিনি বলেন যে, সিরাজগঞ্জে ও কাজিপুরে শহর রক্ষা বাঁধ নির্মাণ করে যমুনার করাল গ্রাস হতে রক্ষা করেছেন। পর্যাপ্ত পরিমাণে উন্নয়ন করেছেন। এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল,নার্স ট্রেনিংসেন্টার, ট্রমা হাসপাতাল, পলেটেকনিক, মেরিন একাডেমি, বিভিন্ন সড়কের উন্নয়ন, বিভিন্ন সরকারি ভবন নির্মাণ করা সহ স্বাস্থ্যপরিবার পরিকল্পনা ভবনগুলো সহ অনেক উন্নয়ন করেছেন এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী সেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. কে এম হোসেন আলী হাসান। তিনি বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে দলকে শক্তিশালী করতে হবে এবং স্বাধীনতা যুদ্ধবিরুধী যেকোন অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগামী ২৮ফ্রেরুয়ারী সিরাজগঞ্জ বিএকলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ঐতিহাসিক ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সিনিয়র সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, বীর মুক্তিযোদ্ধা এ্যাড.বিমল কুমার দাস প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন। ৬ নং ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল আলমের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোহাম্মাদ আলী জিন্নাহ’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক গাজী আব্দুস সাত্তার সিকদার, সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান দুদু, এস এম বারী, জেলাআওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক গাজী আমিনুল হক আমন্ত্রিত অতিথি হিসেবে, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এহসান, সদর উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নান, আলতাফ হোসেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি এ্যাড. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক জিহাদ আল- ইসলাম জিহাদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমীন তালুকদার সহ সদর উপজেলার সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ ছিলেন। সদর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার সিকদার পরিচালনায় দ্বিতীয় অধিবেশনটি পরিচালনা হয়। দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বদ্বিতায় ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে পর পর ৪ বার সহিদুল আলম সভাপতি নির্বাচিত হন। ও সাধারণ সম্পাদক পদে আব্দুল আল মামুনকে নির্বাচিত ঘোষণা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET