, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাজিপুরে কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় আলোচনা সভা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ




কাজিপুরে কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় আলোচনা সভা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২০, ২০:৫৬ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 সিরাজগঞ্জের কাজিপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জ উপ-পরিচালক কার্যালয় এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগীতায় গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় ও নারী অর্থনৈতিক ক্ষমতা সৃষ্টিতে স্যানিটারি টাওয়েল প্রস্তুতকরণ ও বিতরণ কর্মসূচীর আওতায় সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে  অনুষ্ঠানের স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী শাহা।প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ. লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জ এর উপ-পরিচালাক কানিজ ফাতেমা, কাজিপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। উপ-পরিচালক কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার বাবুল আক্তার এর সঞ্চালণায় আরো বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ব্যবস্থাপণা কমিটির সভাপতি শহীদ সরোয়ার প্রমুখ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় নানাদিক, নারী ক্ষমতায়ন, নারী শিক্ষা উন্নয়ন, বাল্য বিবাহ রোধ, স্বাস্থ্য সচেতনতা, ঝরে পড়া রোধে করনীয়, নারী শিক্ষার পথ সুগম করণ, নারীর বৈষম্য দূরীকরণ প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন।
শেষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বয়ঃসন্ধিকালে ব্যবহারের জন্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET