, , ,

শিরোনামঃ-




কাজিপুরে জব্দকৃত পণ্য গুচ্ছগ্রামে বিতরণ

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১২ ২০২০, ২০:৩৬ | 810 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জব্দকৃত চাল, ডাল, তেল জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলার দুঃস্থ মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দ দেয়া হয়।  তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর গুচ্ছগ্রামের ষাট পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ওই জব্দকৃত চাল, ডাল, আলু, তেল বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (১২ মে) বিকেলে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহা আলম মোল্লা গুচ্ছগ্রামে গিয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ পেয়ে সেখানকার হিন্দু-মুসলিম পরিবারের সদস্যরা খুশিতে আত্মহারা।
এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর থানার এসআই আব্দুল লতিফ, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার প্রমূখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET