, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাজিপুরে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ও ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে অটোরিক্সা চালকদের বিক্ষোভ




কাজিপুরে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ও ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে অটোরিক্সা চালকদের বিক্ষোভ

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২০, ২০:০২ | 935 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কাজিপুরে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ও ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ব্যাটারীচালিত অটারিক্সা চালকগণ। মঙ্গলবার বিকেলে উপজেলার সিমান্তবাজারে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে  অটো রিক্সা শ্রমিকেরা গাড়ি থামিয়ে বিক্ষোভ মিছিল করেছে। অটোরিক্সা মালিক সমিতির সহসভাপতি আবুল কালাম আজাদ জানান,  কোন রকম আগাম নির্দেশনা ছাড়াই মঙ্গলবার সকালে ছোট বাবু নামের একজন  ইলেট্রিশিয়ান কাজিপুর পল্লী বিদ্যুৎ অফিস ও ডিজিএম  এর পক্ষে  মাইকিং করে তার নিজের নির্দিষ্ট গ্যারেজ পয়েন্ট থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা চার্জ করার প্রচারণা চালান। না হলে চালকদের জরিমানা করা হবে মর্মে হুশিয়ারী দেন। এতে ক্ষুব্ধ  অটোরিক্সা মালিক ও চালকরা একজোট হয়ে এই বিক্ষোভ প্রদর্শন করে।
তারা জানান, এ নির্দেশার বিষয়ে তাদের কোন কিছুই জানানো হয়নি। ডিজিএম এর পক্ষে একজন ইলেকট্রিশিয়ান মাইকিং করতে পারেন কিনা সে বিষয়েও তারা প্রশ্ন তোলেন।   নির্দেশনার বিষয়টি স্বীকার করে  ডিজিএম আব্দুল্লাহ আল মামুন টেলিফোনে জানান, নির্দিষ্ট পয়েন্ট থেকে অটোরিক্সা চার্জ করতে হবে। কারণ চালকদের মিটারের সে লোড ক্যাপাসিটি নেই।  শুধু ইলেকট্রিশিয়ান বাবুর উপজেলা গ্যারেজ থেকে চার্জ করার বিষয়ে তিনি জানান এমন নির্দেশনা দেয়া হয়নি। এদিকে অটোরিক্সা সমিতির সাংগঠনিক সম্পাদক বারিক মিয়া জানান, এই ডিজিএম এবং ইলেকট্রিশিয়ান বাবু অবৈধভাবে কামাইয়ের ধান্ধায় এমন ব্যবস্থা নিচ্ছে। তিনি জানান, অটোচালকদের অনেকের বাড়ি উপজেলা সদর থেকে ১৮ থেকে বিশ কিলোমিটার দূরে। তারা  প্রতিদিন উপজেলায় এসে চার্জ করে গাড়ি বের করতেই দুপুর গড়িয়ে যাবে। এমতাবস্থায় উপার্জন করতে না পারলে পরিবার পরিজন নিয়ে তাদের মানবেতন জীবন যাপন করতে হবে। এ বিষয়ে অনেকগুলো পয়েন্ট করার এবং তাদের নিজ মিটারের ডিমান্ড চার্জ বাড়িয়ে নিজের বাড়িতেই চার্জ করার তারা দাবী জানান।
এ বিষয়ে ইলেকট্রিশিয়ান বাবু জানান, আমাকে অনুমতি দিয়েছে তাই মাইকিং করেছি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET