২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • কাজিপুরের মাইজবাড়ী ইউ.পি আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত




কাজিপুরের মাইজবাড়ী ইউ.পি আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২০, ২০:৩৪ | 905 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 সিরাজগঞ্জের কাজিপুরের ৬নং মাইজবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন -২০২০ইং শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে ঢেকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাইজবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ সিরাজগঞ্জ-১ (কাজিপুর) প্রকৌশলী তানভীর শাকিল জয়। উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মামুন পারভেজের সঞ্চালণায় বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন (সাকার)।
এসময় আরো বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান তালুকদার জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার প্রতিটি ইউনিয়নের আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ।
২য় অধিবেশনে দলের নীতিনির্ধারকদের মতামতের ভিত্তিতে আওয়ামীলীগের সভাপতি হিসাবে নাজমুল হক চয়ন ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ছাত্রলীগের সভাপতি পলাশ ও সাধারণ সম্পাদক নাদিম হায়দার, কৃষক লীগের সভাপতি হযরত আলী ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান সুমন ও সাধারণ সম্পদক শফিকুল ইসলাম শফি, শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক দুলাল মিয়া, মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া ও সাধারণ সম্পাদক লতা খাতুন নির্বাচিত হন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET