, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • “কাব্য জ্যোতি” ও “শিশুসাহিত্যিক” খেতাবে ভূষিত হলেন চন্দনাইশের দুই তরুণ




“কাব্য জ্যোতি” ও “শিশুসাহিত্যিক” খেতাবে ভূষিত হলেন চন্দনাইশের দুই তরুণ

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০১৯, ১৭:০৬ | 1436 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

সাহিত্যে বিশেষ অবধান রাখায় স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদ কর্তৃক সম্মাননা পেলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুই কবি। তাদের মধ্যে কাব্য জ্যোতি খেতাবে কবি খোবাইব হামদান ও শিশুসাহিত্যিক খেতাবে কবি রথীন্দ্রজিৎ হিরু।
শুক্রবার(৬ ডিসেম্বর) ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সরকার অনুমোদিত সাহিত্য সংগঠন স্বপ্ননীল সাহিত্য চর্চা পরিষদ এর এক চমকপ্রদ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম চন্দনাইশের কবি খোবাইব হামদানকে কাব্য জ্যোতি ও কবি রথীন্দ্রজিৎ হিরুকে শিশুসাহিত্যিক খেতাবে ভূষিত করা হয়। অনুষ্ঠানে এ দুই কবির হাতে সম্মাননা সাড়ক তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক বিচারপতি মুজিবুর রহমান, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি ও সংগঠক মাহমুদুল হাসান এবং কবি ও ছড়াকার অাসাদ বিন হাফিজ। খোবাইব হামদান জন্মগ্রহণ করেন চট্টগ্রামের চন্দনাইশের কেশুয়া গ্রামে। এবং রথীন্দ্রজিৎ হিরু জন্মগ্রহণ করেন চন্দনাইশের সাতবাড়িয়ায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET