কুমিল্লা-২ (হোমনা ও মেঘনা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিমা আহমাদ কে ১ হাজার ৯৬১ ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
হোমনা ও মেঘনা উপজেলায় মোট ৯৪ টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুল মজিদ পেয়েছেন ৪৪ হাজার ৪১৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী সেলিমা আহমাদ পেয়েছেন ৪২ হাজার ৪৫৩ ভোট। এদিকে ১০ প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীই প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় তাঁদের জামানত হারিয়েছেন।
তাঁরা হলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির আবদুছ ছালাম (একতারা) পেয়েছেন ১৬৭ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুস সালাম (মোমবাতি) পেয়েছেন ২৯৮ ভোট, জাতীয় পার্টির এ.টি.এম মঞ্জুরুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ৪৪১ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা সুলতান মহিউদ্দিন (বটগাছ) পেয়েছেন ২২২ ভোট, ইসলামী ঐক্যজোটের মো. আলতাফ হোসাইন (মিনার) পেয়েছেন ৯৪৪ ভোট, তৃণমূল বিএনপির মো. মাঈনুউদ্দিন (সোনালী আঁশ) পেয়েছেন ২৪৩ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সিরাজুল টম সুডেন (ছড়ি) পেয়েছেন ১০৬ ভোট।
এ আসনটি হোমনা উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন এবং মেঘনা উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৬৬২ ভোট। উপজেলা ভিত্তিক ফলাফল হোমনা উপজেলা মোট ভোটার সংখ্যা ১৭৭৫৩৭ ভোট মোট প্রদেয় ৬৮৬২০ ভোট, বৈধ ৬৭২১৭ ভোট, বাতিল ১৪০৩ ভোট। ভোট প্রদানের হার ৩৮.৬৫ শতাংশ। মেঘনা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০৫১২৫, প্রদেয় ভোট ৪৩৬১৩, বৈধ ৪২৮৭০, বাতিল ৭৪৩, ভোট প্রদানের হার ৪১.৪৯ শতাংশ। ৭ জানুয়ারী সকাল ৮ টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও পুলিশ বাহিনীর পাশাপাশি, বিজিবি র্যাব ও সেনাবাহিনীও মাঠে দ্বায়িত্ব পালন করেছেন।
Please follow and like us:








