, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কু‌মিল্লায় গ্রিন ড্রিম বাংলাদেশের মিলন মেলা অনুষ্ঠিত




কু‌মিল্লায় গ্রিন ড্রিম বাংলাদেশের মিলন মেলা অনুষ্ঠিত

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২৩, ১৫:১৪ | 856 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশকে সবুজয়নের লক্ষ্যে একটি সেবামূলক গ্রুপ গ্রিন ড্রিম বাংলাদেশের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে । ১০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯ টা থেকে কু‌মিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হল রু‌মে দিনব্যাপী এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানটি গ্রিন ড্রিম বাংলাদেশের চেয়ারম্যান ও এডমিন মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও
এডমিন মোহাম্মদ আমিনুল করিমের সঞ্চালনায়, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শানগাছা হা‌র্টিকালচারাল সেন্টার এর উপপরিচালক মোঃ আমজাদ হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রা‌শেদা আক্তার। বিশিষ্ট লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব এস এম নজীবুল আকবর, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নয়া আলোর প্রধান সম্পাদক খোরশেদ আলম চৌধুরী।

অনুষ্ঠানে বাংলাদেশকে সবুজ জায়নের এর লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগীদের সম্মাননা ক্রেস্ট,
সাংস্কৃতিক প্রতিযোগিতা রেফেল ড্র ও পুরস্কার এর বিতরণ করা হয়। এসময় বক্তারা ব‌লেন, বাংলা‌দেশ‌কে সবু‌জে রুপান্তরিত করার এক মহৎ উদ্যোগ নিয়েছে গ্রিন ড্রিম বাংলাদেশ এর সদস‌্যরা। সামাজিক বনায়ন এবং সবুজায়নের লক্ষ্যে ব্যক্তিগত এবং সামাজিক উভয় প্রেক্ষাপটের পাশাপাশি সরকারের বিভিন্ন উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ এবং সহোযোগিতা দেবে ব‌লে অ‌ঙ্গিকার ক‌রেন এই সংগঠনটি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET