২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • কুমিল্লায় দুর্গাপূজায় ১৩১ মন্ডপে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান, হিন্দু–মুসলিম সম্প্রীতির কুমিল্লা গড়তে চাই- হাজী ইয়াছিন




কুমিল্লায় দুর্গাপূজায় ১৩১ মন্ডপে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান, হিন্দু–মুসলিম সম্প্রীতির কুমিল্লা গড়তে চাই- হাজী ইয়াছিন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০২৫, ১৯:০১ | 789 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, হিন্দু সম্প্রদায়ের অনেকের মুখে প্রায়ই শোনা যায়— আমরা মাইনরিটি। অথচ বাস্তবে তারা সংখ্যালঘু নন, এদেশেরই নাগরিক, ভূমিপুত্র–ভূমিকন্যা।
তিনি বলেন, আপনি কেন নিজেকে দুর্বল মনে করবেন? পৃথিবীতে যদি কেউ নিজেকে দুর্বল ভাবে, তবে তাকে কেউ শক্তিশালী করতে পারে না। যেমন ডাক্তার কাছে রোগী যদি নিজেকে অসুস্থই মনে করে, তবে পৃথিবীর কোনো ওষুধে সে সুস্থ হবে না। তাই মনে রাখতে হবে, আমরা কেউ ছোট নই, খাটো নই— সবাই সমান মর্যাদার নাগরিক।
শনিবার (২৮ সেপ্টেম্বর ) দুপুরে কুমিল্লা নগরীর মনোহরপুর রাজ রাজেশ্বরী কালীবাড়ি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার ১৩১টি পূজা মণ্ডপে নগদ অর্থসহ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। মনোহরপুর রাজ রাজেশ্বরী কালীবাড়ি মন্দির থেকে শুভেচ্ছা উপহার প্রদান আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্যামল কৃঞ্ষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারন সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
প্রধান অতিথি হাজী ইয়াছিন অরো বলেন, পৃথিবীতে বিভিন্ন ধর্ম থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু কেউই মাইনরিটি নয়। আমরা সকলেই এই দেশের নাগরিক, আমাদের বাপ–দাদারা এই মাটিতেই জন্মগ্রহণ করেছেন। নাগরিকদের মধ্যে কোনো শ্রেণিবিভেদ নেই। চলুন আমরা এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাই।
তিনি আরও বলেন, “এক সময় কিছু অপকর্ম হয়েছিল, তবে ভবিষ্যতে আর কাউকে সেই সুযোগ দেওয়া হবে না। যারা এ ধরনের অপকর্ম করে তারা কেবল সুযোগ সন্ধানী। আমাদের ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।”
আগামী প্রজন্মের জন্য সুন্দর কুমিল্লা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, “আমরা আমাদের সন্তানদের কষ্ট করে লালন–পালন করি, যেন তারা সুন্দর ভবিষ্যৎ পায়। কিন্তু যদি আমরা তাদের জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরি করে না যেতে পারি, তবে সব কষ্টই বিফলে যাবে। তাই হিন্দু–মুসলিম সবাই মিলে সম্প্রীতির কুমিল্লা গড়তে হবে।”
ইয়াছিন বলেন, “এই এলাকা, এই দেশ, এমনকি এই পৃথিবী আমাদের সবার। একে সুন্দর রাখার দায়িত্বও আমাদের সবার।”
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব সঞ্জিত দেবনাথ, ১১ নং বিএনপির সভাপতি মিাঃ জহিরুল হক, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাচ্চু, পূজা উদযাপন পরিষদ কুমিল্লার সাধারন সম্পাদক নারায়ন সরকারসহ অন্যরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET