, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভূয়া ডাক্তারের কারাদণ্ড !




কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভূয়া ডাক্তারের কারাদণ্ড !

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : মে ১০ ২০২০, ১৮:১৫ | 1129 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। এই হাসপাতালে কুষ্টিয়া জেলা সহ মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও রাজবাড়ী থেকে রোগীরা চিকিৎসা সেবা নিতে আসে। করোনা ভাইরাস এর ফলে এই হাসপাতালটি অনেকটাই রোগী শূন্য হয়ে পরে।
অধিকাংশ রোগীরা এখন ভিড় জমাচ্ছেন বিভিন্ন প্রাইভেট ক্লিনিক গুলোতে। তাদের মধ্যে ভয় করোনা রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে এই হাসপাতালে। আবার কারো কারো অভিযোগ অধিকাংশ সময় ডাক্তার পাওয়া যায় না। হাসপাতালের গেটের সামনে গড়ে উঠেছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার। ওই ডায়াগনস্টিক সেন্টারের দালালরা মাঝে মধ্যে সরকারি হাসপাতাল তাদের পৈত্রিক সম্পত্তি মনে করে নেয়। আবার মাঝে মাঝে দেখা যায় ওই দালালরা নিজেরাই হাসপাতালের চিকিৎসক বনে যান।
আজ হাসপাতালে গিয়ে দেখা যায় একটি ডায়াগনস্টিক সেন্টারের দালাল সাগর হোসেন (২৫) ইমারজেন্সিতে ডাক্তার সেজে রোগী দেখছেন। এই বিষয়টি প্রশাসনের নজরে এলে হাসপাতাল চত্বরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভূয়া ডাক্তার সাগর হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহাক আলী।
ভূয়া ডাক্তার সাগর হোসেনকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক এই সাজা প্রদান করেন।
সাগর হোসেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার নারায়নপুর গ্রামের জামিল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ঐ ভূয়া চিকিৎসক সুরক্ষা পোশাক পরিধান করে হাসপাতালের জরুরী বিভাগে রোগী দেখছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা আগতদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা প্রেসক্রিপশনে লিখে তার পছন্দমত ডায়াগনস্টিক সেন্টারে প্রেরণ করেছিলেন। দণ্ডপ্রাপ্ত ঐ ভূয়া চিকিৎসককে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তা গণ।
এদিকে এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিচালক ডাক্তার নুরুন্নাহার বেগমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে প্রশ্ন করে বলেন, এটি কিভাবে সম্ভব?
উল্লেখ্য, এর আগেও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বহিরাগত একজন ডাক্তার সেজে বহির্বিভাগে রোগী দেখার সংবাদটি বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়।
জনমনে প্রশ্ন উঠেছে তাহলে কি হাসপাতালের পরিচালকের নজর এড়িয়েই কি এই হাসপাতালটির চিকিৎসা সেবা চলছে?
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET