, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়ার ‘ইকরা মডেল স্কুলে ডিজিটাল ক্যাম্পাস  উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান




কুষ্টিয়ার ‘ইকরা মডেল স্কুলে ডিজিটাল ক্যাম্পাস  উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২০, ১৪:৪২ | 1317 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 বর্তমান সরকারের “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল শিক্ষা সবার আগে” উক্তিকে বাস্তবায়নের রূপ দিতে ইকরা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত অনারি ক্যাপ্টেন ও বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান এবং বিদ্যালয়ের চেয়ারম্যান ইবাদত হোসেন মিলনের সহযোগিতায় নতুন ভর্তি শিক্ষার্থীদের নবীন বরণ ও এস.এস.সি ২০২০ শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান এবং ডিজিটাল ক্যাম্পাস এর উদ্বোধন করা হয়েছে ।
কে.টি.এম এর সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা পক্ষে বিশেষ অতিথি কুষ্টিয়া সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক এবং আরসিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ ইকরা মডেল স্কুল ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন করেন। কুষ্টিয়া শহরতলী ভাদালিয়াতে “ইকরা মডেল স্কুল” এর মনোরম পরিবেশ ও নেটিজেন আইটি লিমিটেড-এর কারিগরি ব্যবস্থাপনায় ১১ টি কক্ষে বায়োমেট্রিক হাজিরা মেশিন ও ১১টি স্মার্ট টিভি মনিটর দিয়ে কন্টেন্টের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করায় আমন্ত্রিত অতিথিরা বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষককে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া অতিথিরা স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।  শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET