, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়ার কুমারখালীতে বাগদী সম্প্রদায়কে উচ্ছেদের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন




কুষ্টিয়ার কুমারখালীতে বাগদী সম্প্রদায়কে উচ্ছেদের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২০, ১৪:৪৯ | 908 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

কুষ্টিয়ার কুমারখালীতে বাগদী সম্প্রদায়কে উচ্ছেদের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিভূতোষ রায়।

বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি গোপাল চন্দ্র বিশ্বাস। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু, এ সময় উপস্থিত ছিলেন প্রীতম সরকার, সমীর সরকার, আদিবাসী সম্প্রদায়ের সভাপতি মদন সরকার।

এ সময় বক্তারা বলেন আমরা আদিবাসী ও বাগদি সম্প্রদায়ের লোক আজ থেকে ষাট সত্তর বছর ধরে এখানে বসবাস করছি একটি কুচক্রী মহল ভূমিদস্যু আমাদের উচ্ছেদের পাঁয়তারা করছে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পূনর্বাসনের ব্যবস্থা করে তারপর আমাদের যেন উৎছেদ করা হয়। নতুবা আমরা নিজের রক্ত দেবো কিন্তু জমি ছাড়বো না। না তা না হলে আরো কঠোর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব। মানববন্ধনে তিনশতাধিক নারি পুরুষ অংশ গ্রহণ করে। এ সময় মানববন্ধনে অংশগ্রহণ কারিরা ভিটে বাড়ী হারাতে হবে সে ব্যাথায় কান্নায় ভেঙে পড়েন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET