, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়ার কুমারখালীতে সংখ্যালঘু সেই বাগদি সম্প্রদায়দের রক্ষায় এগিয়ে এলেন সাংসদ 




কুষ্টিয়ার কুমারখালীতে সংখ্যালঘু সেই বাগদি সম্প্রদায়দের রক্ষায় এগিয়ে এলেন সাংসদ 

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২০, ১৩:০৯ | 1010 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গত ১৫ জানুয়ারী কুমারখালীর সংখ্যালঘু বিলুপ্ত প্রায় বাগদি সম্প্রদায়ের একমাত্র বসতভিটা দখলের অপচেষ্টা করে ওই এলাকার মহিলা কলেজের বানিজ্য বিভাগের শিক্ষক তুহিন বিশ্বাস। বাগদি সম্প্রদায়ের বাধার মুখে তুহিন বিশ্বাস সাময়িকভাবে পালিয়ে গেলেও পুনরায় সংঘবদ্ধ হয়ে তাদেরকে উচ্ছেদের চেষ্টা করছে বলে তারা জানায়।
তারই প্রেক্ষিতে আজ ১৮ জানুয়ারী সকালে কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ উল্লেখিত বাগদি পল্লীতে অবস্থান করেন। এ সময় সাথে ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সদস্য ও শিলাইদহ ইউপি চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন খান তারেক, কুমারখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান নিপুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, পৌরসভার প্যানেল মেয়র ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম ভুট্টো, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।  সংসদ সদস্য বাগদি সম্প্রদায়কে আশ্বস্ত করেন তাদের অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবেনা বা কোন প্রভাবশালী মহল তাদের  উচ্ছেদ করতে পারবেনা যদি চেষ্টাও করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET