, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়ায় Help The HUMAN (মানবতার কল্যাণ ফাউন্ডেশ) এর উদ্যোগে ইফতার,ঈদের বাজার এবং খাদ্য সামগ্রী বিতরন




কুষ্টিয়ায় Help The HUMAN (মানবতার কল্যাণ ফাউন্ডেশ) এর উদ্যোগে ইফতার,ঈদের বাজার এবং খাদ্য সামগ্রী বিতরন

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : মে ১৬ ২০২০, ২০:১০ | 923 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ায় Help The HUMAN (মানবতার কল্যাণ ফাউন্ডেশ) এর উদ্যোগে ইফতার,
ঈদের বাজার এবং খাদ্য সামগ্রী বিতরন।শুক্রবার কুষ্টিয়ার ইবি থানায় Help The HUMAN (মানবতার কল্যান ফাউন্ডেশন) এর উদ্যোগে করোনা ভাইরাসের কারনে কষ্টে দিন
কাটানো মধ্যবিত্ত, দারিদ্র এবং মিসকিন পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে
ইফতার,পবিত্র ঈদ উপলক্ষে ঈদের বাজার এবং খাদ্য সামগ্রী প্রতি বাড়িতে পিকআপ
ভ্যানে করে বিতরন করা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য ছিলো চাল, চিনি, প্যাকেট
সেমাই, ছোলা, মুড়ি,খেজুর। যারা এধরনের খাবার পেয়েছেন তারা দারুন খুশি। উপহার
সামগ্রী পেয়ে সবাই ফাউন্ডেশনের সকল সদস্যদের জন্য দোয়া করেন।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মো: আলী জিন্নাহ,
সহকারী হিসাব পরিচালক, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

তিনি বলেন মানুষ মানুষের জন্য, এই স্লোগান প্রতিপাদ্য করে বিষ্ণুদিয়ার কিছু সংখক
সৎ, উদিয়মান যুবকেরা নিজ উদ্যোগে গরিব ও মিসকিন পরিবারের মধ্যে ইফতার , ঈদ
উপলক্ষে ঈদের বাজার এবং খাদ্য সামগ্রী নিয়ে প্রতি বাড়িতে পিকআপ ভ্যানে করে
পৌছে দেয়া হলো। এবং আরো বলেন এই মহতি কাজে যারা আমাদের পাশে দাড়িয়েছেন
তাদের কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায়। সেই সাথে তাদের মঙ্গল কামনায়
মহান আল্লাহর কাছে দোয়া করি এবং ভবিষ্যতে এই মহতি কাজে আবারো অংশগ্রহনের
উদাত্ত আহবান জানায়। সার্বিকভাবে পরিচালনা করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মো: আনোয়ার জাহিদ প্রিন্স।

ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো: সাব্বির আহমেদ বলেন-সকলে আমরা সকলের তরে প্রত্যেকে আমরা পরের তরে, এই মহামারি দুর্যোগে যারা অসহায় মানুষের পাশে দাড়াই,অবশ্যই এরাই জাতির শ্রেষ্ঠ মায়ের সন্তান।

উপক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো: কামাল হোসেন,
এবং কার্যকরী সদস্য মহররম হোসেন, শাহরিয়ার আল মামুন,মো: মেহেদি আহমেদ
(ছরো) মো: নাজমুল ইসলাম,মো: লাল্টু হোসেন, বাচ্চু হোসেন, মো: আশিক রানা, মো: আশিকুর রহমান, মো: সোয়েব আকতার, পাভেল হোসেন, ও অন্যান্ন সদস্যবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET