৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কুড়িগ্রামে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৮, ১৩:০৯ | 775 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ জুয়েল রানাঃ
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকা থেকে জাহাঙ্গীর আলম (১৬) ও সেলিনা আক্তার (১৪) নামে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুড়িগ্রাম-চিলমারী রেল লাইনের পাশ থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
জাহাঙ্গীর বেলগাছা ইউনিয়নের পূর্বকল্যাণ গ্রামের সৈয়দ আলীর ছেলে। সে কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।
আর সেলিনা কুড়িগ্রাম পৌর এলাকার ডাকুয়াপাড়া গ্রামের জাবেদ আলীর মেয়ে। সে বেলগাছা ইউনিয়নের আমিন উদ্দিন দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত দুই শিক্ষার্থীই মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ ছিল। তারা আগে থেকে পরিচিতও ছিল।
বুধবার সকালে ওই এলাকার একটি পাম্প ঘরের পাশে দু’টি মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রওশন কবীর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। এছাড়া নিহত দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও মনে হচ্ছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET