, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে সাকুরা পরিবহনের ধাক্কায় অটো চালক নিহত




কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে সাকুরা পরিবহনের ধাক্কায় অটো চালক নিহত

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৮ ২০১৯, ০০:২০ | 854 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ পারভেজ কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ঃ কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে বাসের ধাক্কায় শহীদ শিকদার (৪২) নামের এক অটো চালকের মৃত্যৃ হয়েছে। শনিবার সকালে ঢাকা থেকে কুয়াকাটাগামী সাকুরা পরিবহনের একটি বাস দ্রুত গতিতে (ঢাকা মেট্রো-ব-১১-৪৫৯৯) আমতলী বান্দ্রা চৌরাস্তা মোড়ে পৌছালে পিছন দিক থেকে অটো বাইকটিকে ধাক্কা দিয়ে ড্রাইভার পালিয়ে যায়। এতে চালকসহ অটো বাইকটি দুমড়ে মুচরে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক প্রত্যক্ষদর্শীরা আহতাবস্থায় ওই অটো চালককে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত: ঘোষনা করেন। নিহত শহীদ শিকদার পার্শ্ববর্তী আমতলী উপজেলার পুরানা লঞ্চঘাট এলাকার মৃতঃ কাদের শিকদারের ছেলে।কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম জানান, নিহত শহীদ শিকদার পার্শ্ববর্তী আমতলী উপজেলার বাসিন্দা হওয়ায় লাশটি আমতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET